ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ

বরিশালের উজিরপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সোমবার সকালে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রাম থেকে ঝরনা (৩৫) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত ঝরনা একই উপজেলার পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং ওমান প্রবাসী অভি মাঝির স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর অনুপস্থিতিতে শ্বশুর ও দেবরের সঙ্গে ঝরনার দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। নিহতের বাবার দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, এটি একটি আত্মহত্যার ঘটনা। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনঘনিষ্ঠ গল্পের টেলিফিল্মে দর্শকদের মন জয় করলেন রিচি সোলায়মান

উজিরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৫:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬