ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মাদক ও জুয়া নির্মূলে দেশজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে

সারাদেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক ও জুয়ার আস্তানা নির্মূলে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী জানিয়েছেন, আগামী ৩০ এপ্রিলের পর থেকে এই লক্ষ্যে একটি সমন্বিত বিশেষ অভিযান শুরু হবে। সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে কৌশল পরিবর্তন করে পুনরায় তাদের কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি ব্যাপক হারে বাড়ানো হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, অনলাইন জুয়া ও মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এছাড়া ঢাকার সিসা লাউঞ্জগুলো বন্ধে সিটি করপোরেশনের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত নারী আসন: ৪৯ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

মাদক ও জুয়া নির্মূলে দেশজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে

আপডেট সময় : ০৫:৪০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬