ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

এনজোর গোলে লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

টানা ব্যর্থতার বৃত্ত ভেঙে অবশেষে জয়ের ধারায় ফিরেছে চেলসি। এফএ কাপের সেমিফাইনালে লিডস ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ব্লুজরা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন তারকা ও অধিনায়ক এনজো ফার্নান্দেজ।

ম্যাচের শুরু থেকেই লিডস ইউনাইটেড আক্রমণাত্মক ফুটবল খেলে চেলসিকে চাপে রাখার চেষ্টা করে। তবে চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজের দৃঢ়তায় তারা গোল পেতে ব্যর্থ হয়। খেলার ২৩তম মিনিটে মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে দ্রুত আক্রমণে যায় চেলসি। পেদ্রো নেতোর নিখুঁত ক্রস থেকে দর্শনীয় হেডে বল জালে জড়ান এনজো। চলতি মৌসুমে এটি তার ১৩তম গোল।

উল্লেখ্য, টানা হারের মুখে গত চার দিন আগে প্রধান কোচ লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছিল চেলসি কর্তৃপক্ষ। অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেনের অধীনে এটিই ছিল দলটির প্রথম ম্যাচ। এই জয়ের ফলে ফাইনালে শক্তিশালী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

এনজোর গোলে লিডসকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

আপডেট সময় : ১০:০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬