বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ দুই দশক পর ফিরে আসছে ‘বল-বয়’ সংস্কৃতি, তবে এবার তাদের ডাকা হবে ‘ফিউচার স্টার্স’ নামে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো খুদে খেলোয়াড়দের বড় তারকাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার সুযোগ করে দেওয়া, যা বিশ্বজুড়ে ফুটবল, টেনিস এবং ক্রিকেটের মতো খেলাগুলোতে নিয়মিত দেখা যায়।
সবশেষ ২০০৪-০৫ সালে বাংলাদেশের ক্রিকেটে বল-বয়ের উপস্থিতি দেখা গিয়েছিল। এরপর থেকে এই ঐতিহ্য আর দেখা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পর এই পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন। আজ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাউন্ডারি লাইনের বাইরে ‘ফিউচার স্টার্স’দের দেখা যাবে।
আজকের ম্যাচে চট্টগ্রামের হয়ে খেলা অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ দলের মোট ২২ জন ক্রিকেটার বল-বয় হিসেবে কাজ করবেন। এর মাধ্যমে তারা সরাসরি মাঠ থেকে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
বাংলাদেশের ক্রিকেটে বল-বয় থেকে বড় ক্রিকেটার হওয়ার একাধিক উদাহরণ রয়েছে। বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক সফল ক্রিকেটার তামিম ইকবাল নিজেও একসময় মাঠে বল-বয় হিসেবে কাজ করেছেন। এছাড়াও, বাংলাদেশের প্রথম সুপারস্টার ক্রিকেটার এবং বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, এমনকি শাহরিয়ার নাফিসেরও এই অভিজ্ঞতা রয়েছে। খুদে ক্রিকেটারদের ভবিষ্যৎ পথচলায় অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই বিসিবি এই ঐতিহ্যবাহী সংস্কৃতি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
রিপোর্টারের নাম 
























