বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যুক্ত হলো এক নতুন পালক। জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে প্রথমবারের মতো এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী হকি দল। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশ নিলেও এতদিন শুধু পুরুষরাই প্রতিনিধিত্ব করেছে, এবার সেই গণ্ডি পেরিয়ে নারী হকিতেও নতুন যুগের সূচনা হলো।
বাছাই পর্বে নিজেদের গ্রুপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে ২-১ গোলের জয়সহ ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে অর্পিতা পালরা এশিয়ান গেমসের টিকিট নিশ্চিত করেন। বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে গড়া এই দলটির এমন সাফল্য দেশের নারী হকির ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলল।
রিপোর্টারের নাম 

























