ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হচ্ছে অমিত ও তানজিদের

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ— অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়ে এই দুই তরুণ এখন অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই সুযোগ পেয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটার অমিত হাসান। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে তার ব্যাটিং গড় প্রায় ৪৯। অন্যদিকে, সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করা তানজিদ হাসান তামিম এবার লাল বলের ক্রিকেটেও নিজের জায়গা করে নিতে প্রস্তুত। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর নির্বাচকরা আস্থা রেখেছেন।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, “তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযোগী। আমরা বিশ্বাস করি, তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।”

পেস বিভাগেও এসেছে পরিবর্তন। চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম সাদা পোশাকে দেখা যাবে তাদের। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও দলে ফিরেছেন।

আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। এরপর ৮ থেকে ১২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে গড়াবে ১৬ থেকে ২০ মে।

প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হচ্ছে অমিত ও তানজিদের

আপডেট সময় : ০৯:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬