রাজধানীর কামরাঙ্গীরচরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে সায়েদ আহমেদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, আসামির সম্পত্তি বিক্রি করে এই অর্থদণ্ড আদায় করা হবে এবং সেই টাকা ভুক্তভোগীর সন্তানের কাছে হস্তান্তর করা হবে। রায় ঘোষণার সময় অভিযুক্ত সায়েদ আদালতে উপস্থিত ছিলেন, পরে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
রিপোর্টারের নাম 
























