ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রতিভাবান ফুটবলার অন্বেষণে কাল শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়তে তৃণমূল থেকে প্রতিভাবান কিশোর ফুটবলারদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই লক্ষ্যে আগামীকাল (২৭ এপ্রিল) থেকে রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে ‘বিএফএফ ন্যাশনাল ট্রায়াল ২০২৬’। ফিফা ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিম (টিডিএস)-এর সরাসরি তত্ত্বাবধানে এই বাছাই প্রক্রিয়া পরিচালিত হবে।

বাফুফে সূত্রে জানা গেছে, আজ ফেডারেশন ভবনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ফুটবল লিগ কমিটির সভায় এই ট্রায়ালের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আট দিনব্যাপী এই কার্যক্রমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোর ফুটবলারদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন কোচ ও ফুটবল বিশেষজ্ঞরা। ট্রায়ালে অংশগ্রহণকারীদের জন্য বাফুফের পক্ষ থেকে আবাসিক ক্যাম্পের সুব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই ট্রায়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে বাছাইকৃত ফুটবলারদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে, যারা ভবিষ্যতে জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করবে। এর ফলে দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা প্রকাশ করছে বাফুফে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হচ্ছে অমিত ও তানজিদের

প্রতিভাবান ফুটবলার অন্বেষণে কাল শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৫ ন্যাশনাল ট্রায়াল

আপডেট সময় : ০৬:২০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬