ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম ২৮ কোটি টাকা!

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনার শেষ নেই। তবে টিকিটের আকাশছোঁয়া দাম সাধারণ ফুটবলপ্রেমীদের রীতিমতো চমকে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ফাইনালের চারটি টিকিটের জন্য প্রায় ২৩ লাখ ডলার বা প্রায় ২৮ কোটি ২২ লাখ টাকা দাম হাঁকানো হয়েছে।

ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে এই টিকিটগুলো বিক্রির জন্য তোলা হয়েছে। তবে এখানে টিকিটের দাম সরাসরি ফিফা নিয়ন্ত্রণ করে না, বরং ক্রেতা-বিক্রেতার চাহিদার ভিত্তিতে দাম নির্ধারিত হয়। যদিও ফাইনালের সর্বনিম্ন টিকিটের দামও ১০ হাজার ৯২৩ ডলার নির্ধারণ করা হয়েছে, যা সাধারণ দর্শকদের ক্রয়ক্ষমতার অনেক বাইরে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

বিশ্বকাপের ফাইনাল ম্যাচের টিকিটের দাম ২৮ কোটি টাকা!

আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬