ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে ১৫ নতুন মডেলের ফ্রিজ আনল ওয়ালটন

প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতের বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। রাজধানীর করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে স্মার্ট সাইড-বাই-সাইড ফ্রিজ, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার এবং মিনিবার ফ্রিজসহ অত্যাধুনিক প্রযুক্তির এই পণ্যগুলো প্রদর্শন করা হয়।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার মো. তাহসিনুল হক জানান, বর্তমানে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে। এই নতুন মডেলগুলো বিশ্ববাজারে ব্র্যান্ডটির গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভার্চুয়াল মাধ্যমে বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। উদ্ভাবনী ডিজাইন ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির এই ফ্রিজগুলো আন্তর্জাতিক বাজারে ওয়ালটনকে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল ইস্যুতে লেবাননে গভীর বিভেদ: মুখোমুখি সরকার ও হিজবুল্লাহ

বিশ্ববাজারে ১৫ নতুন মডেলের ফ্রিজ আনল ওয়ালটন

আপডেট সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬