ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

লঙ্কানদের কাছে ওয়ানডে সিরিজ হারল টাইগ্রেসরা

প্রথম ম্যাচে জয়ের সুবাস ছড়ালেও শেষ পর্যন্ত সিরিজ নিজেদের করে নিতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ও নির্ণায়ক ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। রাজশাহীর মাঠে লঙ্কান মেয়েদের দাপুটে ব্যাটিংয়ের সামনে ম্লান হয়ে যায় টাইগ্রেসদের লড়াই।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের নান্দনিক ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৯০ বলে ৪০ রান করলেও তা ছিল বেশ ধীরগতির। এছাড়া শারমিন আক্তার ২৫ ও রিতু মণি ২০ রান করেন। শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ।

২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই অধিনায়ক চামারি আতাপাত্তুকে (১৯) হারালেও হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ব্যাটে ঘুরে দাঁড়ায়। এই জুটি ১০৮ রান যোগ করে দলের জয়ের পথ সহজ করে দেয়। দুলানি ৫৬ রানে ফিরলেও হাসিনি পেরেরা সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে ৯৫ রানে আউট হন। শেষ পর্যন্ত ২১ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে সফরকারীরা। বাংলাদেশের মারুফা আক্তার দুটি উইকেট শিকার করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

লঙ্কানদের কাছে ওয়ানডে সিরিজ হারল টাইগ্রেসরা

আপডেট সময় : ০৬:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬