বরিশাল নগরীকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষণা করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। শনিবার নগরীর জিয়া সড়ক এলাকায় খাল পরিষ্কার ও বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এই ঘোষণা দেন।
প্রশাসক জানান, বর্তমান সরকারের গৃহীত পরিকল্পনা অনুযায়ী নগরীর সকল নদী, খাল ও জলাধার খনন ও সংস্কার করা হবে। এই বিশেষ কর্মসূচির আওতায় নগরীর খালগুলো পরিষ্কার করার পাশাপাশি পর্যায়ক্রমে সেগুলোর সংস্কার ও সৌন্দর্যবর্ধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























