ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক পোশাকশিল্প মেলা শুরু ২৯ এপ্রিল

তৈরি পোশাক খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিটিকেজি এক্সপো ২০২৬’। আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি কোম্পানি লিমিটেড যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে।

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম জানান, এই প্রদর্শনীতে বিশ্বের প্রায় ৩০টি দেশের ১০০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় টেক্সটাইল মেশিনারি, নিটিং প্রযুক্তি, সেলাই যন্ত্র এবং আধুনিক ডাই ও কেমিক্যালসসহ পোশাকশিল্পের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হবে। কানাডা, চীন, জাপান, ভারত ও তুরস্কসহ বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ উদ্ভাবন মেলায় তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতিতে পোশাক খাতের অবদানের কথা উল্লেখ করে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে, যা মোট রপ্তানির ৮০ শতাংশের বেশি। অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হওয়া এই মেলায় শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে তিনটি বিশেষ সেমিনারও অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভ্যন্তরীণ পর্যটন ও টেকসই সমাধান: বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত

রাজধানীতে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক পোশাকশিল্প মেলা শুরু ২৯ এপ্রিল

আপডেট সময় : ০৫:৩৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬