ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপণ্যের দামে নাটকীয়ভাবে দাম বাড়ার কোনো সুযোগ নেই। তিনি নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরির পরিবর্তে লেস ফুয়েল ইন্টেন্সিভ ফ্যাক্টরি তৈরির উপর জোর দেন।

শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের স্থানে গড়ে ওঠা নিট শিল্পপল্লি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জানান, বিদ্যুৎ উৎপাদনের পরেই তা ব্যক্তি খাতের শিল্পকারখানায় বিতরণ করা হয়। তাই জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমার বিষয়টি ঠিক নয়। বরং বৈশ্বিক অর্থনীতির মন্দাও রপ্তানি হ্রাসের একটি বড় কারণ।

মন্ত্রী বিটিএমসির শিল্প প্লটগুলোর বিষয়ে বলেন, বর্তমানে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান নিতে যাচ্ছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখল সমস্যা রয়েছে, যা দ্রুত সমাধান করে সেখানেও বিনিয়োগের ব্যবস্থা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইংল্যান্ডের বিপক্ষে কেন নীল জার্সি পরতে চায় আর্জেন্টিনা?

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:২৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬