চোটের কারণে মৌসুম শেষ হয়ে গেলেও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলারের পুরস্কার জিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এই অর্জনের মাধ্যমে তিনি লা লিগার ইতিহাসে এক মৌসুমে তিনবার মাসসেরা হওয়ার প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লেখালেন।
বুধবার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পেয়ে চলতি মৌসুমে আর খেলতে না পারার হতাশাজনক খবরের মধ্যেই ইয়ামালের জন্য এই সম্মানজনক স্বীকৃতি আসে। এপ্রিল মাসে সেরা হওয়ার দৌড়ে তিনি ভেদাত মুরিকি, কার্লোস সোলের, লুকাস বোয়ে এবং ফেদে ভিনাস-এর মতো খেলোয়াড়দের পেছনে ফেলেছেন। লা লিগা কর্তৃপক্ষ শুক্রবার এই ঘোষণা দেয়।
চলতি মৌসুমে এটি ইয়ামালের তৃতীয় মাসসেরা পুরস্কার। এর আগে তিনি নভেম্বর ও ডিসেম্বরেও এই সম্মানজনক পুরস্কার জিতেছিলেন। ১৮ বছর বয়সী এই তরুণ ফুটবলার এপ্রিলে বার্সেলোনার তিনটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অ্যাটলেটিকো মাদ্রিদ-এর বিপক্ষে গোল না পেলেও তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। এস্পানিওল-এর বিপক্ষে তিনি এক গোল ও দুই অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সেল্তা ভিগো-র বিপক্ষেও তিনি একটি গোল করেন।
রিপোর্টারের নাম 
























