ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হ্যামস্ট্রিং ইনজুরিতে মৌসুম শেষ লামিনে ইয়ামালের, বিশ্বকাপে ফেরার আশা

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের চলতি মৌসুম এখানেই শেষ হয়ে গেল। লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৪০ মিনিটে গোল করার পরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন ১৮ বছর বয়সি এই স্প্যানিশ উইঙ্গার। মেডিকেল পরীক্ষায় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়েছে, যার ফলে বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুমে আর মাঠে নামা সম্ভব হচ্ছে না তার।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ামাল এখন নিবিড় চিকিৎসা পরিকল্পনার আওতায় থাকবেন। এল ক্লাসিকোসহ লিগের বাকি ম্যাচগুলোতে তাকে না পাওয়া বার্সার জন্য বড় ধাক্কা। তবে কাতালান ক্লাবটি আশাবাদী যে, আগামী জুনে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ইয়ামাল নিজেও এই দুঃসময়ে দৃঢ় মনোবল প্রকাশ করে দ্রুত ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

হ্যামস্ট্রিং ইনজুরিতে মৌসুম শেষ লামিনে ইয়ামালের, বিশ্বকাপে ফেরার আশা

আপডেট সময় : ০৮:৫৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬