ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঐতিহাসিক জয় বাংলাদেশের নারী হকি দলের: এশিয়ান গেমস চূড়ান্ত পর্বে খেলার পথে

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি বাছাইপর্বে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে এক অবিস্মরণীয় জয় অর্জন করেছে বাংলাদেশ নারী হকি দল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের নারী হকি দলের প্রথম জয়। এর আগে তারা চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে তাদের বাছাই পর্বের মিশন শুরু করেছিল। এটি বাংলাদেশের নারী হকি দলের কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ।

‘এ’ গ্রুপে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের অর্জন তিন পয়েন্ট। হংকংয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে এক পয়েন্ট পেলেই বাংলাদেশের মেয়েরা এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

জাকার্তায় উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে বিরতির আগেই বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে যায়। ম্যাচের ১১ মিনিটে শারিকা রিমন পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন। তবে, এর পরের মিনিটেই মাদিনাবানু খুজায়েভা পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে সমতায় ফেরান। ২৪ মিনিটে কনা আক্তার আবারও বাংলাদেশকে এগিয়ে দেন। বিরতির পর ম্যাচের ৪৬ মিনিটে খেইদারোভা জুলখোমোর পেনাল্টি কর্নার থেকে গোল করে উজবেকিস্তানকে ম্যাচে ফেরার বার্তা দিলেও শেষ পর্যন্ত তারা হার এড়াতে পারেনি। আরলিন রিয়া পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করেন। এই জয়ে রিয়া-অর্পিতারা উল্লাসে মেতে ওঠেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেকার যুবশক্তির কর্মসংস্থান না হলে দেশে নৈরাজ্য ছড়িয়ে পড়বে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ঐতিহাসিক জয় বাংলাদেশের নারী হকি দলের: এশিয়ান গেমস চূড়ান্ত পর্বে খেলার পথে

আপডেট সময় : ০৮:৫৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬