ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ক্যাম্পাসে অস্থিরতা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষা প্রতিষ্ঠান ও ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরির যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক যোগদান অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যে কোনো চক্রান্ত রাজপথে ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সংকট মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয়, তবে তাদের জনগণের কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশেদ প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

ক্যাম্পাসে অস্থিরতা করলে রাজপথে জবাব দেওয়া হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৭:৪২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬