ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

নারী এশিয়ান গেমস হকি: অর্পিতার হ্যাটট্রিকে চাইনিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় চলমান নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্বে দুর্দান্ত এক ড্র দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ নারী হকি দল। চাইনিজ তাইপের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৫-৫ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমবারের মতো সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলতে নেমে এমন লড়াকু পারফরম্যান্স ক্রীড়াঙ্গনে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

ম্যাচটিতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। দলের হয়ে বাকি দুটি গোল করেন আইরিন রিয়া ও কনা আক্তার। জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে এক পর্যায়ে বাংলাদেশ ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলেও তৃতীয় কোয়ার্টারে চাইনিজ তাইপে ঘুরে দাঁড়িয়ে ৫-৩ ব্যবধানে লিড নেয়। তবে হাল ছাড়েনি বাংলাদেশের মেয়েরা। শেষ কোয়ার্টারে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচটি ড্র করতে সক্ষম হয় তারা।

ম্যাচে অসামান্য অবদানের জন্য অর্পিতা পাল ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। নিজেদের পরবর্তী ম্যাচে শুক্রবার স্বাগতিক ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ড্রয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন, অন্যথায় পরিণতি ভয়াবহ হবে: জামায়াত

নারী এশিয়ান গেমস হকি: অর্পিতার হ্যাটট্রিকে চাইনিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৪৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬