ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আর্চারি ফেডারেশনে অস্থিরতা: সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের আর্চারি যখন আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য বয়ে আনছে, ঠিক তখনই ফেডারেশনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও অনিয়মের খবর সামনে এসেছে। আর্চারি ফেডারেশনের বর্তমান সভাপতি ড. মো. মোখলেসুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন সাধারণ সম্পাদক তানভীর আহমেদ।

জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া এক লিখিত অভিযোগে জানা গেছে, বর্তমান সভাপতি নিয়মনীতির তোয়াক্কা না করে অ্যাডহক কমিটির কোষাধ্যক্ষকে সরিয়ে নতুন একজনকে নিয়োগ দিয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদকের স্বাক্ষর বা সম্মতি ছাড়াই ফেডারেশনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন এবং সিগনেটরি পরিবর্তনের মতো গুরুতর অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক তানভীর আহমেদ জানান, ফেডারেশনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি রক্ষায় তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। বর্তমানে ফেডারেশনের অভ্যন্তরে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে, যা আর্চারদের প্রশিক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট, সার ডিলার ও ‘গুপ্ত’ রাজনীতি ইস্যুতে উত্তপ্ত সংসদ

আর্চারি ফেডারেশনে অস্থিরতা: সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আপডেট সময় : ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬