সরকার দেশের প্রতিটি উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত রাখার পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু করা হবে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জুলাই মাস থেকে এই কর্মসূচি শুরু হবে এবং প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সকল প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের এই কার্যক্রমের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 




















