ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার, উন্নতি হয়েছে শরীফুল-তানজিদদেরও

নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে দুর্দান্ত বোলিং নৈপুণ্যের পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‍্যাংকিংয়ের সর্বশেষ হালনাগাদে বড় ধরনের উন্নতি হয়েছে তার। গতির ঝড় তোলা এই ফাস্ট বোলার ৩২ ধাপ এগিয়ে বর্তমানে ৬৪তম অবস্থানে উঠে এসেছেন।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছিলেন নাহিদ রানা। তার এই বিধ্বংসী বোলিংই তাকে র‍্যাংকিংয়ে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছে। একই সিরিজে ভালো করার সুবাদে বাঁহাতি পেসার শরীফুল ইসলামও উন্নতি করেছেন। তিনি বর্তমানে র‍্যাংকিংয়ের ৩৯তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের পাশাপাশি ব্যাটারদের তালিকাতেও খুশির খবর আছে। ওপেনার তানজিদ হাসান তামিম ১৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়া তাওহিদ হৃদয় ৫ ধাপ এগিয়ে ২৬তম এবং নাজমুল হোসেন শান্ত ৪৩তম স্থানে উঠে এসেছেন। তবে কিউই ব্যাটার ড্যারিল মিচেল ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ: শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা

আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বড় লাফ নাহিদ রানার, উন্নতি হয়েছে শরীফুল-তানজিদদেরও

আপডেট সময় : ০৮:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬