ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক: আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৯

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৯ জনের শরীরে এই রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১৬৪ জনে। এর মধ্যে ৩ হাজার ৯৩৪ জনের শরীরে এই রোগের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৯ জনের হাম নিশ্চিত করা হয়েছে। যদিও এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যাননি, তবে উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৯২ জন। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে ৩৮ জন এবং উপসর্গ নিয়ে ১৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে পুশইন নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব স্থগিত, জামায়াত এমপির ক্ষোভ

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক: আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৯

আপডেট সময় : ০৬:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬