ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ডিএনসিসির সংবর্ধনা ও আর্থিক পুরস্কার

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার সকালে রাজধানীর গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সাফজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্মারক উপহার দেওয়া হয়। এছাড়া দলের কোচিং স্টাফদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের বিজয়ে তিনি সবসময় শিহরিত হন এবং খেলোয়াড়দের দেশের পতাকাবাহী হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশের খালি জায়গা অবৈধ দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করে উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের ফুটবলের নবযাত্রা শুরু করেছে।

খেলোয়াড়দের উদ্দেশে প্রশাসক বলেন, তাদের মধ্য থেকেই আগামীর জাতীয় দলের ফুটবলার তৈরি হবে এবং তাদের সম্মান ও অনুপ্রেরণা দেওয়াই মূল উদ্দেশ্য। বিশেষ অতিথির বক্তব্যে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ডিএনসিসি প্রশাসককে স্পোর্টস প্যাট্রন হিসেবে ধন্যবাদ জানান এবং দেশের ক্রীড়া উন্নয়নে সিটি কর্পোরেশনের অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, খেলাধুলা সমাজে ঐক্য বজায় রাখতে এবং সমাজকে ভালো রাখতে অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়বৃন্দ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ বাফুফে ও ডিএনসিসির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ডিএনসিসির সংবর্ধনা ও আর্থিক পুরস্কার

আপডেট সময় : ০৬:১৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬