ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডোপিংয়ের উচ্চ ঝুঁকিতে ভারত: অ্যাথলেটিকসে কঠোর নজরদারি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে অ্যাথলেটিকসে ডোপবিরোধী কার্যক্রম পরিচালনাকারী সংস্থা অ্যাথলেটিকস ইন্টেগ্রিটি ইউনিট (এআইইউ) ভারতকে তাদের ‘ক্যাটাগরি এ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে ভারত এখন রাশিয়া, কেনিয়া ও নাইজেরিয়ার মতো দেশগুলোর সঙ্গে একই সারিতে অবস্থান করছে। এই সিদ্ধান্তের অর্থ হলো, ভারতীয় অ্যাথলেটদের এখন থেকে আরও কঠোর ডোপ পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং ডোপবিরোধী নিয়মকানুনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পালন করতে হবে।

এআইইউ চেয়ারম্যান ডেভিড হাউম্যান জানিয়েছেন, ভারতে দীর্ঘ সময় ধরে ডোপিংয়ের ঝুঁকি বিদ্যমান থাকলেও অভ্যন্তরীণ ডোপবিরোধী কর্মসূচির মান আশানুরূপ নয়। সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। এদিকে, ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে ভারত, তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন অ্যাথলেটের ডোপিংয়ে জড়িয়ে পড়া এবং পারফরম্যান্সবর্ধক ওষুধের ব্যবহার দেশটির ক্রীড়াঙ্গনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডোপিংয়ের উচ্চ ঝুঁকিতে ভারত: অ্যাথলেটিকসে কঠোর নজরদারি

আপডেট সময় : ০২:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬