ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড: বর্ষসেরা হলেন আলকারাজ ও সাবালেঙ্কা

বিশ্ব ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে টেনিস তারকাদের জয়জয়কার দেখা গেছে। মাদ্রিদের সিবেলেস প্যালেসে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন স্প্যানিশ টেনিস সেনসেশন কার্লোস আলকারাজ। অন্যদিকে, বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বেলারুশীয় তারকা আরিনা সাবালেঙ্কা। নিজেদের বর্ণিল ক্যারিয়ারে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত তারা দুজনেই।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে নজর কেড়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল। তিনি জিতে নিয়েছেন বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার। নোভাক জোকোভিচ ও আইলিন গুর উপস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে গত বছরের সেরা পারফরম্যান্সের জন্য ক্রীড়াবিদদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার গ্রহণের সময় আলকারাজ ও সাবালেঙ্কা আবেগাপ্লুত হয়ে তাদের সাফল্যের কৃতিত্ব কোচ, পরিবার এবং সমর্থকদের উৎসর্গ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভাব ও অন্ধকার ভবিষ্যৎ: রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়া’

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড: বর্ষসেরা হলেন আলকারাজ ও সাবালেঙ্কা

আপডেট সময় : ১২:০০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬