২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলোয়াড়দের নিরাপত্তার নিশ্চয়তা না পেলে দেশটি টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে পারে বলে জানিয়েছেন ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রী আহমদ দুনইয়ামালি।
ইরানি মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য দেশটির সরকার এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ওপর নির্ভর করছে ফুটবল ফেডারেশন। এর আগে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের আবেদন জানালেও ফিফা তা নাকচ করে দেয়। বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে তেহরান শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব ফুটবল অঙ্গন।
রিপোর্টারের নাম 

























