উত্তরাধিকার সূত্রে বর্তমান সরকার একটি ভঙ্গুর বা পঙ্গু অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার রাতে বরিশালের গৌরনদীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমান সরকারের ওপর অর্থনৈতিক ঘাটতি মেটানোর বড় চ্যালেঞ্জ রয়েছে এবং ভ্যাটসহ বিভিন্ন উৎস থেকে আসা আয় বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে যথেষ্ট নয়।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, বর্তমান সময়ে কোনো ভুল বা অনিয়ম করলে তা গোপন থাকার সুযোগ নেই, জনগণের সচেতনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। শেখ হাসিনার পতনের উদাহরণ টেনে তিনি উল্লেখ করেন, জনগণের সমর্থন ছাড়া কোনো সরকারই ক্ষমতায় টিকে থাকতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, জনগণের ভোটের ক্ষমতা এখন সবচেয়ে শক্তিশালী, আর সরকার হিসেবে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে জবাবদিহিতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 
























