দেশের বর্তমান বৈদেশিক ঋণের পরিমাণ নিয়ে জাতীয় সংসদে তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলারে।
সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে নিয়মিতভাবে এই ঋণ পরিশোধের কার্যক্রম পরিচালনা করে। প্রতি অর্থবছর বাজেটে ঋণের আসল ও সুদ পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয় এবং সেই অনুযায়ী কিস্তি পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























