ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য ১৪টি কঠোর নির্দেশনা জারি

সারা দেশে আজ সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণকারী সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থীর জন্য ১৪টি জরুরি নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ডগুলো। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। এছাড়া ওএমআর ফরম পূরণে সতর্কতা অবলম্বন এবং উত্তরপত্র ভাঁজ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের কেবল বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কারো জন্য পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনা বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সৃজনশীল, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী যাতে নিয়মবহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারে, সে বিষয়ে প্রতিষ্ঠান প্রধানদের কঠোর নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

এসএসসি পরীক্ষা: পরীক্ষার্থীদের জন্য ১৪টি কঠোর নির্দেশনা জারি

আপডেট সময় : ০২:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬