ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী হোমালিন অঞ্চলে ৫.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে সংঘটিত এই ভূমিকম্পের কম্পন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা আর্থকুয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং প্রদেশের হোমালিন এলাকায়, যা ভূ-পৃষ্ঠের প্রায় ৬৬ কিলোমিটার গভীরে অবস্থিত। ভূমিকম্পটি গভীর স্তরে হওয়ায় এর তীব্রতা তুলনামূলকভাবে কম ছিল। এখন পর্যন্ত ভারত, মিয়ানমার কিংবা বাংলাদেশ—কোনো দেশ থেকেই ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ প্রায়ই সীমান্তবর্তী অঞ্চলের ভূমিকম্পের প্রভাবে মৃদু কম্পন অনুভব করে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্ধ পাটকল সচল করতে বদ্ধপরিকর সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

ভারত-মিয়ানমার সীমান্তে ৫.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও

আপডেট সময় : ০২:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬