ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাবান্ধা স্থলবন্দরের সকল কার্যক্রম তিন দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে।
ভারতের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্বাচন চলাকালীন নিরাপত্তা ও প্রশাসনিক কারণে এই সাময়িক স্থবিরতা বজায় থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টারের নাম 






















