ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শর্তসাপেক্ষে বোতলজাত তেল বিক্রি: ক্ষুব্ধ ক্রেতা, অস্থিতিশীল বাজার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রাজধানীর খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কোম্পানিগুলোর সরবরাহ কমিয়ে দেওয়ার সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী ক্রেতাদের ওপর বাড়তি পণ্যের শর্ত চাপিয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে অন্য পণ্য না কিনলে বোতলজাত তেল বিক্রি করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

কারওয়ান বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের ভাষ্যমতে, নামিদামি ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চাহিদার তুলনায় সরবরাহ অনেক কমিয়ে দিয়েছে। আবার কোনো কোনো কোম্পানি আটা, চা পাতা বা সরিষার তেল কেনার শর্ত জুড়ে দিচ্ছে। ফলে ডিলাররা শুধু তেল পাচ্ছেন না। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার অজুহাতে কোম্পানিগুলো দেশের বাজারেও দাম বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের ওপর চাপ সৃষ্টি করছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরবর্তী রাষ্ট্রপতির দৌড়ে কারা: আলোচনায় চার বর্ষীয়ান নেতা

শর্তসাপেক্ষে বোতলজাত তেল বিক্রি: ক্ষুব্ধ ক্রেতা, অস্থিতিশীল বাজার

আপডেট সময় : ০৯:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬