ঢাকা ০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জলবায়ু পরিবর্তনের ছোবলে দিশেহারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলা, সুপেয় পানির সংকট চরমে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের তিন জেলা – খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মানুষের জীবন ও জীবিকা আজ চরম হুমকির মুখে। উপকূলীয় এলাকার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নারীবান্ধব আইন প্রণয়ন এবং সুপেয় পানির সংকট সমাধানে দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় পরিকল্পনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ‘জলবায়ু পরিবর্তন, নারীর জীবিকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রেক্ষাপট’ শীর্ষক এক কর্মশালায় এই দাবিগুলো উত্থাপন করা হয়।

কর্মশালায় বক্তারা জানান, এই অঞ্চলের মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা এবং বিশুদ্ধ পানির অভাবই সবচেয়ে বড় সমস্যা। এর ফলে চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হলেও তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মত প্রকাশ করেন তারা। বাদাবন সংঘের আয়োজনে এই কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক এবং নারী অধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।

সুন্দরবন কেন্দ্রিক এই জনগোষ্ঠীর জীবন ও জীবিকা মূলত প্রকৃতি নির্ভর। কিন্তু লবণাক্ততা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, চিংড়ি চাষের বিস্তার, ভূমি ব্যবহারের পরিবর্তন এবং শিল্পায়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম, আটক ১

জলবায়ু পরিবর্তনের ছোবলে দিশেহারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিন জেলা, সুপেয় পানির সংকট চরমে

আপডেট সময় : ০৬:৩৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬