ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাংলাদেশেও প্রভাব

বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা কমেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির কারণে মূল্যবান ধাতুর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় এই দরপতন দেখা গেছে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮০৯.৭১ ডলারে দাঁড়ায়। এছাড়া, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৮২৯.৪০ ডলারে নেমে আসে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হলেও, সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই সম্পদের চাহিদা কমে যায়।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৮০.৩৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম ২ হাজার ১০৩.৩৮ ডলারে স্থিতিশীল ছিল। আর প্যালাডিয়ামের দাম ০.১ শতাংশ কমে ১ হাজার ৫৫৬.৪৫ ডলারে নেমেছে।

এদিকে, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, বাংলাদেশেও প্রভাব

আপডেট সময় : ১২:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬