ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ ও কাতান শাড়ি জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ ও ২০ পিছ কাতান শাড়ি জব্দ করেছে। সোমবার গভীর রাতে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে শাড়ি চোরাচালান করবে। এই তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন পশ্চিম অনন্তপুর সীমান্তে বিশেষ টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহজনক কিছু ব্যক্তিকে মালামালসহ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ভারতীয় স্বর্ণ এবং ২০ পিছ কাতান শাড়ি জব্দ করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা আপসহীন। তিনি বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান চক্রের সাথে জড়িতদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধকালীন উত্তেজনার মাঝেও হরমুজ প্রণালীতে রেকর্ড সংখ্যক জাহাজ চলাচল

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ ও কাতান শাড়ি জব্দ

আপডেট সময় : ১২:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬