ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বর্ণবাদের শিকার হামজা চৌধুরী: প্রতিবাদ করে পেলেন হলুদ কার্ড

ইংলিশ ফুটবলে আবারও বর্ণবাদের কালো ছায়া দেখা দিয়েছে। এবার গ্যালারি থেকে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। তবে দুর্ভাগ্যজনকভাবে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ করায় রেফারি উল্টো তাকেই হলুদ কার্ড দেখিয়েছেন, যা ফুটবল মহলে বিতর্কের জন্ম দিয়েছে।

শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে লেস্টার সিটির হয়ে মাঠে নেমেছিলেন ২৮ বছর বয়সী হামজা। ইনজুরি কাটিয়ে এদিন শুরুর একাদশে জায়গা পান তিনি। ম্যাচের ৭১ মিনিটে ম্যানেজার গ্যারি রোয়েট তাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামানোর সিদ্ধান্ত নেন। মাঠ থেকে উঠে আসার সময় পোর্টসমাউথের গ্যালারি থেকে হামজাকে লক্ষ্য করে বর্ণবাদী গালিগালাজ করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ণবাদী মন্তব্যে ক্ষুব্ধ হামজা দর্শকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। তিনি যখন উত্তেজিত হয়ে রেফারিকে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝানোর চেষ্টা করছিলেন, তখন রেফারি উসকানিদাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো হামজাকেই হলুদ কার্ড দেখান। এই ঘটনা ইংলিশ ফুটবলে বর্ণবাদ মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বর্ণবাদের শিকার হামজা চৌধুরী: প্রতিবাদ করে পেলেন হলুদ কার্ড

আপডেট সময় : ১১:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬