ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দেশব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আগামীকাল সোমবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ‘হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি ২০২৬’। আগামী ১০ মে পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই প্রতিষেধক টিকা প্রদান করা হবে। রোববার ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে। তবে গত ২৮ দিনের মধ্যে যারা এই টিকা গ্রহণ করেছে, তাদের আপাতত এটি নিতে হবে না। তিনি আরও উল্লেখ করেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা কোভিড-১৯ এর চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ে। তাই অভিভাবকদের সচেতন হওয়ার এবং নির্ধারিত সময়ে শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। অনলাইনে নিবন্ধনের পাশাপাশি সরাসরি কেন্দ্রে এসেও টিকা নেওয়ার সুযোগ থাকছে বলে তিনি নিশ্চিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে নির্মাণাধীন ভবনে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দেশব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার

আপডেট সময় : ০৪:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬