ইংলিশ প্রিমিয়ার লিগে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না চেলসি। শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে তারা। ম্যাথুস কুনহার করা একমাত্র গোলে চেলসির চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন এখন বড় চ্যালেঞ্জের মুখে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে গত সাত ম্যাচের মধ্যে এটি ব্লুজদের ষষ্ঠ পরাজয়।
এই হারের ফলে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে লিয়াম রোজেনিওরের দল। আগামী মৌসুমে ইউরোপের শীর্ষ আসরে জায়গা করে নিতে হলে টেবিলের সেরা পাঁচে থাকা জরুরি, যা চেলসির জন্য এখন পাহাড়সম কঠিন হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ শেষে কোচ রোজেনিওর বলেন, লক্ষ্য অর্জনে আসন্ন ব্রাইটন ম্যাচে জয়ের বিকল্প নেই এবং খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি।
রিপোর্টারের নাম 

























