ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ফাইট নাইটে দেশি-বিদেশি বক্সারদের লড়াই, শেষ হলো জমকালো আসর

রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে শেষ হয়েছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর। মুয়েথাই, মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) এবং বক্সিংয়ের এই রোমাঞ্চকর প্রতিযোগিতায় দেশ-বিদেশের খ্যাতিমান খেলোয়াড়রা অংশ নেন। তিন ডিসিপ্লিনের এই ফাইটে বাংলাদেশ, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুরের প্রতিযোগীরা একে অপরের মুখোমুখি হন।

শনিবার সন্ধ্যায় সমাপনী দিনে গ্যালারিভর্তি দর্শকের উপস্থিতিতে ২৪ জন প্রতিযোগী মোট ১২টি বাউটে অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের ইয়াহসান হাসিন, ইমন তঞ্চঙ্গ্যা এবং হোসাইন আহমেদ নিজেদের প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতে নেন। এছাড়া সিঙ্গাপুরের নিক চুয়া, শন রাফায়েল স্যানি এবং থাইল্যান্ডের নাট্টাওয়াত কাওখানচুমও নিজ নিজ বাউটে জয়লাভ করেন।

আন্তর্জাতিক মানের এই আয়োজন দেশের মার্শাল আর্ট ও বক্সিং অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা। দেশি-বিদেশি ফাইটিং স্টারদের এই লড়াই দেখতে ইনডোর অ্যারেনায় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত কলাবাড়ী উচ্চ বিদ্যালয়, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি

আন্তর্জাতিক ফাইট নাইটে দেশি-বিদেশি বক্সারদের লড়াই, শেষ হলো জমকালো আসর

আপডেট সময় : ০১:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬