ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নেইমারকে নিয়ে দ্বিধাবিভক্ত ব্রাজিলিয়ানরা: জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরা নিয়ে খোদ ব্রাজিলের ফুটবলপ্রেমীদের মধ্যেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্প্রতি প্রকাশিত একটি জরিপের ফলাফলে দেখা গেছে, নেইমারকে পুনরায় হলুদ জার্সিতে দেখার বিষয়ে দেশটির নাগরিকরা প্রায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

‘জেনিয়াল/কুয়েস্ট’ নামক একটি গবেষণা সংস্থার পরিচালিত জরিপ অনুযায়ী, ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান নেইমারকে জাতীয় দলে রাখার পক্ষে মত দিলেও ৪৫ শতাংশ মানুষ এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। বাকিরা কোনো মন্তব্য করেননি। আগামী ১৮ মে ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে, তবে তার আগে নেইমারের ভবিষ্যৎ নিয়ে এমন পরিসংখ্যান ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জরিপে আরও একটি হতাশাজনক চিত্র ফুটে উঠেছে। সিংহভাগ ব্রাজিলিয়ান মনে করছেন, আসন্ন বিশ্বকাপে তাদের দলের শিরোপা জেতার সম্ভাবনা নেই বললেই চলে। প্রায় ৬৮ শতাংশ মানুষ মনে করেন, ষষ্ঠবারের মতো বিশ্বজয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে যাবে। এছাড়া ফুটবল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগের মতো সেই উন্মাদনাও অনেকটা ম্লান হয়ে এসেছে বলে জরিপের তথ্যে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

নেইমারকে নিয়ে দ্বিধাবিভক্ত ব্রাজিলিয়ানরা: জরিপে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৯:৫৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬