ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ডিপিএল দলবদল: মোহামেডান ছেড়ে প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ, বিজয়ের নতুন ঠিকানা মোহামেডান

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমের জন্য দলবদলের প্রথম দিনেই মিরপুর সিসিডিএম কার্যালয়ে ছিল উৎসবের আমেজ। অনলাইন ও সশরীরে উপস্থিত হয়ে প্রথম দিনে মোট ৭৯ জন ক্রিকেটার তাদের পছন্দের ক্লাবে নাম লিখিয়েছেন। এবারের দলবদলে বড় চমক হিসেবে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

অন্যদিকে, শক্তিশালী দল গড়তে এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখের মতো তারকাদের ভিড়িয়েছে মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড তাদের শক্তি বাড়াতে দলে নিয়েছে খালেদ আহমেদ ও জাকের আলী অনিককে। এছাড়া মমিনুল হক ও মোহাম্মদ মিঠুনরা নাম লিখিয়েছেন নবাগত ঢাকা লিওপার্ডসে। দলবদলের শেষ দিনে আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ক্লাব পরিবর্তন করবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ডিপিএল দলবদল: মোহামেডান ছেড়ে প্রাইম ব্যাংকে মাহমুদউল্লাহ, বিজয়ের নতুন ঠিকানা মোহামেডান

আপডেট সময় : ১১:২৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬