ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্তরা ও প্রিয়ার স্বর্ণজয়

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে আবারও নিজেদের দক্ষতার প্রমাণ দিলেন এসএ গেমসে স্বর্ণজয়ী দুই তারকা হোমায়রা আক্তার অন্তরা ও মারজান আক্তার প্রিয়া। শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার শেষ দিনে তারা নিজ নিজ ওজন শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন। মেয়েদের অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে আনসারের হয়ে অন্তরা এবং অনূর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর হয়ে প্রিয়া স্বর্ণপদক অর্জন করেন।

টুর্নামেন্টের অন্যান্য ইভেন্টে ছেলেদের অনূর্ধ্ব-৫৫ কেজিতে খাগড়াছড়ির মো. আজাদ, অনূর্ধ্ব-৬০ কেজিতে বিকেএসপির সিয়াম হোসেন এবং অনূর্ধ্ব-৬৭ কেজিতে সেনাবাহিনীর মনিরুল ইসলাম স্বর্ণ জেতেন। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আনসারের সজিব মন্ডল, সেনাবাহিনীর মিন্টু দে এবং পুলিশের আরাফাত এনায়েতও সাফল্যের দেখা পেয়েছেন। মেয়েদের বিভাগে সেনাবাহিনীর দীপা রানী সাহাও স্বর্ণপদক জিতেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ফেন্সিডিলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্তরা ও প্রিয়ার স্বর্ণজয়

আপডেট সময় : ১১:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬