ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ: জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও মেধার বিকাশকে উৎসাহিত করতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত হয়েছে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রংপুর আঞ্চলিক পর্ব। শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৩০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতা শেষে মোট সাতটি উদ্ভাবনী প্রকল্প জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে শীর্ষ তিনটি প্রকল্প হলো কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ‘পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন’, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘স্মার্ট আইওটি-বেজড হোম অটোমেশন সিস্টেম’ এবং একই প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ’।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ASSET প্রকল্পের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী। দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধির উপর জোর দেন। তারা বলেন, বিশ্ববাজারে দক্ষ জনশক্তির চাহিদা পূরণে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসার প্রয়োজনীয়তা রয়েছে।

প্রতিযোগিতা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি, কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, শিল্পকারখানার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হওয়ার পর আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বে দেশের ৮টি অঞ্চল থেকে প্রায় ৫০টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাড়ল ডিজেল-অকটেন-পেট্রোলের দাম

দিনাজপুরে কারিগরি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ: জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

আপডেট সময় : ০৯:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬