ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতার উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অবসর ভাতা চালু করার ব্যাপারে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা এখনো প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে রয়েছেন। ফলে তাদের অনেকেই অনিশ্চয়তার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করেন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা। কিন্তু বাস্তবতা হলো, অনেক প্রবীণ সাংবাদিক জীবনের শেষ পর্যায়ে আর্থিক কষ্টে দিন কাটান। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে, যাতে তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন।”

মন্ত্রী আরও জানান, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ করছে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজের মেধাবী ও প্রতিভাবান মানুষদের ধরে রাখতে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি এবং সাংবাদিকদের মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায়

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতার উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬