ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী লাকি আক্তারকে পুরস্কৃত করলো আল আরাফাহ ইসলামি ব্যাংক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা বাজার আউটলেট শাখার গ্রাহক লাকি আক্তার সারাদেশে সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাঁর এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে তাঁকে একটি ল্যাপটপ উপহার প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে চান্দলা বাজার আউটলেট শাখায় আল আরাফাহ ইসলামি ব্যাংক পিএলসি চান্দলা বাজার আউটলেট শাখার পরিচালক এইচ এম মাহফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে লাকি আক্তারের হাতে পুরস্কার তুলে দেন। তিনি বলেন, গ্রাহকের আস্থা ও ভালোবাসা ব্যাংকের এগিয়ে যাওয়ার মূল শক্তি এবং তাঁদের সাথে নিয়ে আরও বহুদূর এগিয়ে যেতে চান। তিনি চান্দলা বাজার আউটলেট শাখার এই গর্বিত অর্জনকে ‘রমাদান রেমিটেন্স ক্যাম্পেইন ২০২৬’ এর সাফল্য হিসেবে উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আমিরুল ইসলাম, প্রফেসর আবুল কালাম আজাদ, ডা. বিল্লাল হোসেন, ব্যবসায়ী কেএম রুবেল, ব্যাংকের ম্যানেজার সাফওয়ান হোসাইন এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, ৭ জন আটক

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী লাকি আক্তারকে পুরস্কৃত করলো আল আরাফাহ ইসলামি ব্যাংক

আপডেট সময় : ০৬:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬