ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

পরাজয়ের গ্লানি মেনে নিলেও মিরপুরের উইকেট নিয়ে আক্ষেপ সাইফ হাসানের

নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর পরাজয়ের দায় স্বীকার করলেও মিরপুরের উইকেটের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান। ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২১ রানে অলআউট হয়ে ২৬ রানে ম্যাচ হারে স্বাগতিকরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাইফ জানান, উইকেটে বাউন্স ছিল অত্যন্ত অসম, যা ব্যাটারদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল।

বল হাতে শরিফুল ইসলামরা দারুণ শুরু করলেও ব্যাটিং বিপর্যয়ে শেষ পর্যন্ত ম্যাচটি হাতছাড়া হয় বাংলাদেশের। সাইফ হাসান বলেন, ‘আমি হারের পেছনে কোনো অজুহাত দাঁড় করাতে চাই না, তবে উইকেটটি ছিল বেশ চ্যালেঞ্জিং। আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম, উইকেটের আচরণ ছিল তার চেয়ে ভিন্ন।’ তিনি আরও যোগ করেন যে, কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারা এবং ভুল সময়ে উইকেট হারানোই তাদের পরাজয়ের মূল কারণ।

বাংলাদেশি ব্যাটাররা খেই হারালেও কিউই ব্যাটাররা ঠিকই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফট জানান, তাদের প্র্যাকটিস উইকেটের সঙ্গে মূল ম্যাচের উইকেটের বেশ মিল ছিল, যা তাদের ব্যাটিংয়ে বাড়তি সুবিধা দিয়েছে। অন্যদিকে, সাইফ হাসান মনে করেন, উইকেটের ধরনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারলে ফলাফল বাংলাদেশের পক্ষে আসতে পারত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

পরাজয়ের গ্লানি মেনে নিলেও মিরপুরের উইকেট নিয়ে আক্ষেপ সাইফ হাসানের

আপডেট সময় : ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬