চব্বিশের গণবিপ্লবের চেতনা সমুন্নত রাখা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত সংগঠন ‘মঞ্চ ২৪’-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী এবং প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমানের অনুমোদনক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সংগঠক ওমর ফারুক এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন মেরাজুর রহমান তূর্য। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন যুগ্ম সদস্যসচিব রায়হান জুবায়ের, সিনিয়র যুগ্ম সদস্যসচিব গাজী জিহাদ এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ। এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে তামজীদ আহমেদ ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নুসরাত জাহান তিশা।
কমিটির সম্পাদকীয় পদে মোহাম্মদ বিন আকবরকে তথ্য ও গবেষণা, ইসমাইল হোসেন রিফাতকে প্রকাশনা, ফয়সাল আহমেদ সিফাতকে স্কিল ডেভেলপমেন্ট এবং তাফহিমুর রহমানকে পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে আরও ১০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবনিযুক্ত আহ্বায়ক ওমর ফারুক এক বিবৃতিতে বলেন, জুলাই বিপ্লবের শহীদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গড়তে তারা বদ্ধপরিকর। ঢাকা মহানগর দক্ষিণ শাখাকে একটি শক্তিশালী ইউনিটে পরিণত করে জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 




















