রাজধানীর শ্যামপুরে চলন্ত অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে পিংকি খাতুন (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পোস্তগোলা ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামার বাগ এলাকার বাসিন্দা এবং মো. রাজিবের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে অটোরিকশাযোগে পোস্তগোলা থেকে ফতুল্লায় নিজের বাসায় ফিরছিলেন পিংকি। পথে পোস্তগোলা ব্রিজের নিচে পৌঁছালে অসাবধানতাবশত তার ওড়নাটি রিকশার চাকার সঙ্গে জড়িয়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























