অ্যাডভোকেট মো. জিন্নত আলীকে সভাপতি এবং অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ ফরিদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক সভায় ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. হাসিবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শেখ জামাল হোসাইন মুন্না এবং কোষাধ্যক্ষ হিসেবে মো. আসাদুজ্জামান দায়িত্ব পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে ওবায়দুল হক এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নাজমা আক্তার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহউদ্দিন আহমেদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে আটজন সহ-সভাপতি, তিনজন সাংগঠনিক সম্পাদক এবং পাঁচজন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী দুই বছর আইনজীবীদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 























